হরিরামপুরে এক মাসে ১৬ মামলার নিষ্পত্তি    

সুজন মাহমুদ, হরিরামপুর প্রতিনিধি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জের হরিরামপুর থানায় যোগদানের এক মাসের মধ্যেই ১৬ টি মামলা নিষ্পত্তি করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ মিজানুর ইসলাম। এরমধ্যে নিয়মিত মামলা ৮টি, কোর্ট পিটিশন মামলা ৫ টি এবং অপমৃত্যু মামলা ৩ টি  নিষ্পত্তি করেছেন। যার ফলে জুন মাসে এ থানায় আর কোন মামলা পেন্ডিং নেই।
এবিষয়ে ওসি সৈয়দ মিজানুর ইসলাম সাংবাদিকদের বলেন, আমি গত ৩০শে মে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করি। হরিরামপুর থানায় যোগদানের ০১ (এক) মাসে মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার রিফাত রহমান শামীম পিপিএম স্যারের দিক নির্দেশনায় এবং সিংগাইর সার্কেল সিনিঃ এ এস পি মোহাঃ রেজাউল হক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে থানার সকল তদন্তকারী কর্মকর্তাদের সহযোগীতায় অত্র থানার সকল তদন্তাধীন নিয়মিত মামলা, অপমৃত্যু মামলা এবং কোর্ট পিটিশন মামলা নিষ্পত্তি করে ০(শুন্য) কোঠায় আনতে সক্ষম হয়েছি। বর্তমানে হরিরামপুর থানার ৩০ শে জুন পর্যন্ত এক মাসে  নিয়মিত মামলা সংখ্যা-০০, অপমৃত্যু মামলা-০০, কোর্ট পিটিশন মামলা-০০।
এছাড়া হরিরামপুর থানায় পুলিশের পেট্রোল দায়িত্ব আরো গতিশীল করায় মারামারিসহ চুরি-ডাকাতির ঘটনা বা আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি বলেও  জানান এই কর্মকর্তা।