সুজন মাহমুদ, হরিরামপুর প্রতিনিধি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের বিজয়নগর গ্রামের আব্দুর রাজ্জাক (৩০) নামের এক যুবকের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আব্দুর রাজ্জাক উপজেলার বিজয়নগরের বাসিন্দা। আব্দুর রাজ্জাকের এক প্রতিবেশী জানান, কয়েকদিন আগে আব্দুর রাজ্জাক করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। করোনা ভাইরাস আক্রান্ত আব্দুর রাজ্জাককে তার পরিবার গত ৪-ই জুলাই রোজ রবিবার মানিকগঞ্জ সদর হসপাতালে ভর্তি করেন। ৯-ই জুলাই রোজ শুক্রবার সকালে তিনি মারা গেছেন বলে জানা যায়। ১০-ই জুলাই রোজ শনিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মানিকগঞ্জ ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কাজী একে এম রাসেল জানান, করোনায় আক্রান্ত হয়ে এ মাসের ৪-জুলাই তারিখে আব্দুর রাজ্জাক করোনা ডেডিকেডেট হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, বিজয়নগরের এক যুবক মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। করোনা শনাক্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। উপজেলার বয়রা ইউনিয়নের আন্ধারমানিক এলাকার অবস্থা সব থেকে ভয়াবহ বলেও জানান তিনি। উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে হরিরামপুরে এ পর্যন্ত ৬ জন মারা গেছে।


