সুজন মাহমুদ, হরিরামপুর প্রতিনিধি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জের হরিরামপুরে স্বাস্থ্য বিধি প্রতিপালন না করায় ভ্রাম্যমান আদালত ৪ জনকে ১৬০০ টাকা জরিমানা করেছে। সোমবার দুপুরে উপজেলার ঝিটকা বাজারে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন । এ সময় হরিরামপুর থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ মিজানুর ইসলাম, এস আই আব্দুস সালামসহ কতিপয় পুলিশ সদস্য এবং বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, জনগনকে সরকারি বিধিনিষেধ প্রতিপালন করাতে দিন রাত কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন। স্বাস্থবিধি না মানায় ঝিটকা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ জনকে ১৬০০ টাকা জরিমানা করে বলে জানান তিনি।


