হরিরামপুরে যুবলীগের বৃক্ষরোপণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

সুজন মাহমুদ, হরিরামপুর প্রতিনিধি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শোকাবহ আগস্ট উপলক্ষ্যে বৃক্ষরোপণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলা চত্ত্বরে উপজেলা যুবলীগের আয়োজনে দুই হাজার মাস্ক, দুইশত হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং ৩০টি ফলজ গাছের চারা রোপণ করা হয়।
হরিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি, সদস্য জাফর ইকবাল বিপুল, হরিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, হরিরামপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় আহম্মেদ রজ্জব, মামুন হোসেন, ইমদাদুল হক ভূইয়া (লিটন), মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক মৃদুলা রহমান, সদস্য সচিব শামীমা চায়নাসহ যুবলীগের উপজেলা ও ইউনিয়নের দুই শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।