হরিরামপুরে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা 

সুজন মাহমুদ, হরিরামপুর প্রতিনিধি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জের হরিরামপুরে স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা রাখায় এবং অপ্রয়োজনে ঘোরাঘুরি করায় ৯ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৪জুলাই) সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার সবচেয়ে বড় বাজার ঝিটকাতে অভিযান চালিয়ে পথচারী, ব্যবসায়ী সহ ৯ ব্যক্তিকে ৬হাজার ৮শত টাকা জরিমানা করেছেন মানিকগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন নিপা। এসময় ভ্রাম্যমাণ আদালতে সহায়তা করেন বিজিবির সুবেদার মো.বাদশা শেখ এর নেতৃত্বে একদল বিজিবি।
ভ্রাম্যমাণ আদালত শেষে লকডাউনে  ঝিটকা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদককে বাজারে গণ জমায়েত করতে নিষেধ করেন। এছাড়া বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানে ৩ফিট দূরত্বের গোল দাগ দিয়ে দিতে এবং প্রয়োজনে ইউনিয়ন পরিষদ থেকে গ্রাম পুলিশ নিতে নির্দেশ দেন।