জেলা প্রতিবেদকঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় ট্রাকের ধাক্কায় আনোয়ার হোসেন (২৮) নামে ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আনোয়ার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের ওমর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ভ্যানে করে বড়খাতা বাজারের দিকে যাচ্ছিলেন আনোয়ার। পথে বড়খাতা বাসস্ট্যান্ড এলাকায় এলে লালমনিরহাটগামী পাথরবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছে।


