হার্ড ছিদ্র রোগে আক্রান্ত কুড়িগ্রামের শিশু শিমূ বাঁচতে চায়

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান দিনমুজুর সহিদুল ইসলামের কন্যা কাওলা খিলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর মেধাবী ছাত্রী শিমলা আক্তার শিমু (১৩) হার্ড ছিদ্র রোগে আক্রান্ত হয়ে অর্থাভাবে চিকিৎসা করতে না পারায় মৃত্যুর পথযাত্রী। শিমূকে বাঁচাতে সমাজের সর্বশ্রেণীর মানুষকে আর্থিক সাহায্যের আবেদন ও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন তার পরিবার।
নাগেশ্বরী উপজেলার হাশেমবাজার এলাকার নিরাবদি মিয়ার পুত্র সহিদুল ইসলামের জমিজমা ও লেখাপড়া না থাকায় জীবিকা নির্বাহে কর্মের সন্ধানে স্ত্রী ও দুই বছরের শিশু শিমু কে নিয়ে ২০০০ সালে ঢাকা কাওলার হাজী বাড়ির আশ্রয়ে দিনমুজুর (ভ্যান চালক) হিসেবে কাজ করে অতিকষ্টে জীবিকা নির্বাহ করে আসছেন।
২০১৬ সালে শিমলা আক্তার শিমু গুরুতর অসুস্থ হলে লুবানা জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিমিটেডে প্রায় এক মাস ধরে চিকিৎসা করে সুস্থ না হওয়ায় অবশেষে নবাজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার শামস্ ইবনে মাকসুদ এর আওতায় শিমুকে পরীক্ষা নিরীক্ষা করে তার হার্ড ছিদ্র রোগে হয়ে আক্রান্ত হয়েছে বলে জানা যায়।
২০১৬ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত দরিদ্র সহিদুল ইসলাম অভাব অনটনের সংসারে জীবনের ঝুঁকি নিয়ে রাতদিন দিনমুজুর কাজ করে এবং গ্রামের জমিজমা বিক্রিসহ প্রায় ১০ লাখ টাকা ধার ও ঝণ করে তার শিশু কন্যার চিকিৎসা করে আসছিলেন। বর্তমানে নিঃস্ব হয়েও মেয়েকে বাঁচাতে থেমে নেই সহিদুল। বর্তমানে তার সংসারে দুই কন্যা শিমু, সুমাইয়া ও স্ত্রী নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।কিন্তু আর কতদূর? রোগ যে আরও বেশি জেকে বসেছে তাকে। কিন্তু জীবনের কাছে পরাজিত হতে চায় না কাওলা খিলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর মেধাবী ছাত্রী শিমলা আক্তার শিমু। পড়ালেখা চালিয়ে যেতে চায়, হতে চায় মানুষের মতো মানুষ। কিন্তু বড় কাল হয়ে দাড়িয়েছে হার্ড ছিদ্র রোগ।
নবাজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার শামস্ ইবনে মাকসুদ বলেন, শিমুর হার্ড ছিদ্র রোগের অপারেশন ও চিকিৎসা মিলে ব্যয় হবে প্রায় ১৫ লাখ টাকা। শিশু শিমূর হার্ড ছিদ্র জরুরিভাবে অপারেশন করতে হবে। অন্যথায় রোগটি ক্রমাগত বৃদ্ধি পাবে।
শিমুর বাবা দিনমজুর সহিদুল ইসলাম বলেন, ২০১৬ সাল থেকে আজ পর্যন্ত অর্ধাহারে অনাহারে থেকেও দিনমুজুর কাজ এবং গ্রামের জমিজমা বিক্রি করাসহ প্রায় ১০ লাখ টাকা ধার ও ঝণ করে মেয়ের চিকিৎসা করে আসছি। চিকিৎসকের তথ্যমতে শিমুকে বাঁচাতে প্রায় ১৫ লাখ টাকা লাগবে। আমার সাধ্য নেই এই বিশাল পরিমাণ টাকা চিকিৎসার জন্য সরবরাহ করার।
শিমুর গৃহিনী মা শাপলা বেগম বলেন, আমার কন্যা কে বাঁচাতে মমতাময়ী মা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা এবং সমাজের সর্বশ্রেণীর মানুষকে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।
শিশু শিমুকে বাঁচাতে আর্থিক সাহায্যের আবেদন- শাহাজালাল ইসলামী ব্যাংক, হাজী ক্যাম্প এয়ারপোর্ট ঢাকা, আসকোনা শাখার সঞ্চয়ী হিসাব নং- ৪০২৭১২১০০০১৬৪০৬। যোগাযোগ ও মোবাইল নম্বর- ০১৬৪৫৮২৯৩৫৬, হাজী মোঃ বাচ্চু মিয়া ৬৯০, কাওলার হাজী বাড়ি, উওরা, ঢাকা- ১২২৯। সাহায্য পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছেন।