কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় লক ডাউনের প্রথম দিন ও দ্বিতীয় দিনে ৬০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৪ শত ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালতের দুইজন ম্যাজিস্ট্রেট এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেন। বাউফলের ইউএনও জাকির হোসেন ও সহকারী কমিশনার ভূমি আনিচুর রহমান বালি পৃথক আদালত পরিচালনা করেন। এছাড়া সেনাবাহিনী ও পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন স্থানে জনসচেতনার কার্যক্রম অব্যাহত রেখেছে।
ইউএনও জাকির হোসেন জানান, সহকারী কমিশনার (ভূমি) আনিচুর রহমান বালি ও বাউফল থানার ওসি আল মামুন সরকারী নির্দেশ পালনে মাঠে কাজ করছে। সরকারি বিধি নিষেধ যারা অমান্য করছে তাদেরকে জেল জরিমানা করা হচ্ছে। এ বিধিনিষেধ যতদিন চালু থাকবে ততদিন মোবাইল কোর্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এই উপজেলায় অব্যাহত থাকবে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, হাসপাতালের একজন নার্স সহ ৯ জন হাসপাতাল ও হোম আইসোলেশনে চিকিৎস্যা নিচ্ছে।


