হাসপাতালে সানি

কয়েক দিন আগেও তিনি ট্রোল্‌ড হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আন্তর্জাতিক ‘ফাদার্স ডে’ উপলক্ষ্যে মেয়ে নিশা ও সানি লিওনের একটি ছবি পোস্ট করেন স্বামী ড্যানিয়েল ওয়েবর। আর তাতেই চোখ পাকিয়ে নানা মন্তব্য করতে শুরু করেন নেটিজেনরা।

যদিও, সানির ভক্তরাও পিছিয়ে ছিলেন না। উচিত জবাব দিয়ে থামিয়ে দেন নিন্দুকদের মুখ।

তার পরে সবই ঠিক চলছিল। শ্যুটিংয়ের কাজে মন দিয়েছিলেন সানি লিওন। বাধ সাধল তাঁর শরীর। গত বৃহস্পতিবার একটি রিয়্যালিটি শো-এর শ্যুটিং চলাকালীন হঠাতই পেটের ব্যথায় অসুস্থ বোধ করেন সানি। সঙ্গে সঙ্গেই তাঁকে নিকটবর্তী কাশীপুরের ব্রিজেশ হসপিটালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা জানান যে, অ্যাপেনডিক্সের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন সানি। সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী বর্তমানে সুস্থ আছেন। কয়েক দিন বিশ্রামের পরেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।