য়মনসিংহে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৫

আটক
জহিরুল ইসলাম, ময়মনসিংহঃ ময়মনসিংহে   পুলিশের বিশেষ অভিযানে একরাতে ৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) জেলা গোয়েন্দা শাখার কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) দিনগত রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন,সাজাপ্রাপ্ত ৬ জন,গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৪৫ জন,নিয়মিত মামলায় ২১ জন,১৫১ ধারায় একজন এবং পুলিশ আইনে ২ জনসহ মোট ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।