সুমা আক্তার; গাজীপুরঃ আজ ( বুধবার) গাজীপুর চৌরাস্তা হতে বাসন সড়কে প্রতিদিনের মত রিক্সা নিয়ে যাচ্ছিলেন ওই রিক্সাচালক। প্রতিনিয়ত এই রাস্তায় রিক্সা চালাতে হলে বা মেইন সড়কের কাছে আসতে হলে প্রত্যেক ট্রাফিক পুলিশকে ১০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত চাঁদা দিতে হয় চালকদের। আজ সেই চাঁদার টাকা দিতে না পারায় রিক্সাচালককে মধ্যযুগীয় কায়দায় পেটালেন এক ট্রাফিক পুলিশ। লাঠির আঘাতগুলো যেন চিৎকার করে কান্না করছে। বয়স্ক এই রিক্সাচালক ব্যথায় কান্না করতে থাকেন।
প্রত্যক্ষদর্শীরা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন; প্রায় এমন ঘটনা ঘটে কারো সিট নিয়ে যাওয়া, কারো রিক্সা আটকে রাখাসহ অনেক ধরনের হয়রানির স্বীকার হয় রিক্সা চালকরা। তবে ট্রাফিক পুলিশ নাম বলতে চাইনি কেউ। সাধারণ মানুষের দাবি, এই চাঁদা বাজি অচিরেই বন্ধ করা হোক।
এ বিষয়ে ট্রাফিক পুলিশ বক্সের কেউ কথা বলতে রাজি হননি। নিরাপত্তার কথা ভেবে রিক্সাচালকের নাম গোপন রাখা হল।


