নিজস্ব প্রতিবেদকঃ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বুধবার (১০ অক্টোবর) দুপুর ১ টায় দলীয় কার্যালয়ের সামনে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে নেতা-কর্মীরা বিক্ষোভ ও সমাবেশের মাধ্যমে এ রায়ের তাৎক্ষনিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মাঈনুদ্দিন, হাবিবুর রহমান পান্না, তারিকুজ্জামান টিটু, জেলা মহিলা দলের আহবায়ক রীমা জামান, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল হক হাওলাদার, ফারুক হোসেন পেয়াদা, মনিরুল ইসলাম মামুন, জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, জেলা ছাত্রদলের সভাপতি ফাইজুল মালেক সজিব, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান সেন্টু প্রমূখ।
বক্তারা এ রায়ের তীব্র প্রতিবাদ জানান এবং তারেক রহমানকে দেয়া যাবজ্জীবন সাজা প্রত্যাহারের দাবি জানান।


