৩১নং হরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় শ্রীনগর উপজেলার সকল শিশু শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে ২০১৯ শিক্ষাবর্ষে বিনাম‚ল্যে পাঠ্যপুস্তক বিতরণ করেন, ৩১ নং হরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন- স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম ঢালী।

১লা, জানুয়ারি ৩১নং হরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ‘জাতীয় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব’ উদযাপনের মধ্যদিয়ে মঙ্গলবার সকালে কচি-কাচা শিশু শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকতার হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক আঃ লতিব, সহকারী প্রধান শিক্ষক মোছাঃ মনোয়ারা বেগম, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সুজন হাওলাদার, সহকারী শিক্ষক মহাদেব, রতনাসহ সকল শিক্ষক ও অভিভাবকবৃন্দু প্রমুখ।