৩৮ নং ওয়ার্ডে মেধা ও ঐতিহ্যের মেলবন্ধন: শিক্ষা বৃত্তি প্রদান ও বৈশাখী উৎসব উদযাপিত

মোঃ আমিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৮ নং ওয়ার্ডে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ‘শিক্ষা বৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও বৈশাখী উৎসব-১৪৩৩’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সোয়াদ কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব মো. কামাল উদ্দিন।

মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং বাঙালি সংস্কৃতির লালনের উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় সুধী সমাজ ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়। শিক্ষার মানোন্নয়ন ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মো. কামাল উদ্দিন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের কর্ণধার। কেবল জিপিএ অর্জনই বড় কথা নয়, শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক গুণাবলিসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি শিশুদের শিক্ষার ভিত মজবুত করার জন্য শিক্ষকদের প্রশংসা করেন এবং অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান। সুস্থ সংস্কৃতি ও সামাজিক অঙ্গীকার বৈশাখী উৎসবের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, অপসংস্কৃতি রুখে দিয়ে নতুন প্রজন্মের কাছে আমাদের হাজার বছরের ঐতিহ্য পৌঁছে দিতে হবে। এ সময় তিনি ৩৮ নং ওয়ার্ডের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি এলাকার জনগণের বিপদে-আপদে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন। ৩৮ নং ওয়ার্ড কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব মো: হালিম মিয়া এবং উদ্বোধন করেন জনাব আলহাজ্ব মো: আব্দুল জব্বার সরকার, নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার সদস্য মোঃ আবুল হোসেন, আবুল কালাম আজাদ মালুম, রায়হান চৌধুরী খাজা, জাকির, আখতার হোসেন, সাংবাদিক আমির আলী এছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে মেধা বৃত্তির সনদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।