৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল বরগুনা জেলা বিএনপির

এইচ এম কাওসার মাদবার বরগুনা থেকে: ১লা সেপ্টেম্বর,১৮ তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অদ্য সকাল ৭:০০ টায় বরগুনা জেলা বিএনপি কার্যালয়ের সম্মুক্ষে জাতীয় ও দলীয় পতাকা এবং পরবর্তি সকাল ৭:৩০ টায় শহীদ  জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন বরগুনা জেলা বিএনপি,র সভাপতি জনাব নজরুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি এ জেড এম সালেহ ফারুক, সাধারন সম্পাদক এ্যাড. মোঃ হালিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচীর মধ্যে এ ছাড়াও রয়েছে, সকাল ১১:০০ টায় বর্নাঢ্য রালী ও সন্ধ্যা ৭:১৫ টায় জেলা কার্যালয়ে আলোচনা সভা ও বিএনপি,র প্রতিষ্ঠাতা শহীদ প্রেঃ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান।