নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৭নং ওয়ার্ডে আসন্ন কাউন্সিলর নির্বাচনে আলোচনার কেন্দ্রে রয়েছেন দক্ষিণখান থানা বিএনপির সাবেক আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য মোতালেব হোসেন রতন।
সাধারণ মানুষ ও স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কারণে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বিগত সময়গুলোতে ৪৭নং ওয়ার্ডে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তারা এমন একজন জনপ্রতিনিধি চান, যিনি এলাকার সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন। এ ক্ষেত্রে মোতালেব হোসেন রতনকে তারা যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন।
নেতাকর্মীরা বলেন, দলের দুর্দিনে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। যার ফলে তৃণমূল পর্যায়ে তার ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
তবে নির্বাচন ঘিরে এখনো আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মোতালেব হোসেন রতনের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।


