কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা ঃ “বঙ্গবন্ধুর জন্ম দিন-শিশুর জীবন করো রঙিন” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমূখর পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৮ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ করেন স্থানীয় এমপি আ.স.ম. ফিরোজ, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বেলা ১০ টায় বাউফল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত¡রের স্বাধীনতা মে স্থানীয় এমপি আ.স.ম. ফিরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে বঙ্গবন্ধুর ৯৯ তম জন্ম দিনের কর্মসূচী শুরু করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর জীবনির ওপর আলোকপাত করেন। এরপর শিশুদের মাঝে প্রধান অতিথি পুরুস্কার তুলে দেন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের ডিজিএম একে আযাদ, উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে এবং প্রধান অতিথি আ.স.ম. ফিরোজ। এ ছাড়া বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম একে আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অপর এক অনুষ্ঠানে প্রধান অতিথি আ.স.ম. ফিরোজ বাউফলের ৯টি গ্রামের বিদ্যুতায়ণের উদ্বোধন করেন। দিবসটি উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, সংগীতানুষ্ঠনসহ অন্যান্য কর্মসূচী পালন করা হয়।


