মোঃ আসাদুল ইসলাম, চট্রগ্রাম প্রতিনিধিঃ আজ ৭ই এপ্রিল ২০১৯ রোজ রবিবার সকাল ০৯.৫০ ঘটিকার সময় ,ক্যাপ্টেন শেখ মোহাম্মদ জসিমুজ্জামান,(ট্যাজ),বিএসপি ,পিসিজিএমএস, পিএসসি ,বিএন এর নেতৃত্বে ১২ জন কর্মকর্তা ,১০৬ জন নাবিক এবং ১১ জন অসামরিক ব্যাক্তি সহ একটি প্রতিনিধি দল ,বাংলাদেশ কোষ্ট গার্ড বাহিনী জাহাজ সৈয়দ নজরুল, মালেশিয়াতে অনুষ্ঠিত LIMA-19 এবং ভারতের Port Blair ও থাই্যোন্ডের Phuket বন্দরে শুভেচ্ছা সফর শেষে বিসিজি বার্থ পতেঙ্গায় প্রত্যাবর্তন করেন ।
এ সময় জাহাজ সৈয়দ নজরুল পোতাশ্রয় প্রত্যাবর্তনের সময় প্রধান অতিথি হিসেবে উপুস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জোনাল কমান্ডার পূর্ব জোন ক্যাপ্টেন মোহাম্মদ নাজমুল হাসান ,(এন) ,এনপিপি , পিএসসি ,বিএন , লেঃ কমান্ডার বিএন ,সহকারী পরিচালক (গোয়েন্দা ) এম হামিদুল ইসলাম সহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি বলেন ,বাংলাদেশের জল সিমানা পেরিয়ে বিদেশের জল সিমানায় বাংলাদেশ কোষ্ট গার্ডের এ দরনের একটি জাহাজ অংশ গ্রহন করাটা , বাংলাদেশ কোষ্ট গার্ডের যেমন সম্মান বয়ে এনেছে তথা ,আর্ন্তজাতিক অঙ্গনে ও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল হয়েছে, গোটা জাতির জন্য গর্বের বিষয় ।
এছাড়াও জাহাজে কর্মরত সকল অফিসার ও নাবিকবৃন্দের পরিবরিবর্গ বিসিজি বার্থ পতেঙ্গায় উপস্থিত থেকে প্রিয়জনদের আগমন উপলক্ষে অভিবাদন জানান ।
জাহাজ সৈয়দ নজরুল গত ১৮ ই মার্চ ২০১৯ তারিখ বিসিজি বার্থ পতেঙ্গা পোতাশ্রয় ত্যাগ করেন ।


