কুষ্টিয়া থেকে মোঃ সোহেল পারভেজ জেলা প্রতিনিধি: অদ্য ১/৭/১৯ তারিখ কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত এর নির্দেশক্রমে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাহেব আলি, এসআই রেজাউল করিম, এএস আই মোঃ সিরাজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ, মিলু শেখ(৩০) পিতা-মৃত আব্দাল শেখ সাং বনিয়াপাড়া থানাঃকুমারখালী জেলাঃ কুষ্টিয়া রাত ১ঃ৩০ঘটিকার সময় তাহার বসত বাড়ী হয়তে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ও আাসামি করিম শেখ(২৪) পিতা মৃতঃ লাল্টু শেখ সাং থানাপাড়া ৭ পিচ ইয়াবা সহ,রফিকুল ইসলাম রফিক (২৬)পিতা মৃত আসলাম শেখ সাং চর থানাপাড়া ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মোস্তফা কামাল সুমন (২৮)পিতা মৃত সোনা মিয়া সাং চর কুঠিপাড়া,৫ পিচ ইয়াবা সহ আটক করা হয়,এ বিষয়ে রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে |


