অত্যাধুনিক যান্ত্রিক প্রতিমা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকী সার্Ÿজনীন শীতলা দুর্গা মন্দিরে এ বছরও অত্যাধুনিক যান্ত্রিক দেব-দেবীর মূর্তির পাশাপাশি রয়েছে দেড়শতাধিক প্রতিমা।

মন্দিরে প্রতিমার বৈচিত্রতা ও ব্যবস্থাপনার কারনে ফকিরহাটে সর্ববৃহৎ সর্ববজনীন দুর্গা মন্দির হিসেবে এটি পরিচিতি লাভ করবে বলে মন্দির কমিটি আশাবাদ ব্যক্ত করেন। ধারনা করা হচ্ছে অন্যান্য বছরের তুলনায় এ বছর হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীদের ভীড় হবে। ভাষ্করদের হাতের নিখুত তুলির আচরে নিজের মেধা ও প্রজ্ঞা দিয়ে নতুন ভাবে ভাষ্কর্যের কাজ শেষ করছে।

ভাষ্কররা রামায়ন-মহাভারতের অনেক দৃশ্য প্রতিমার মাধ্যমে জীবন্ত করে তুলতে সক্ষম হয়েছে। এদিকে পূজা উপলক্ষে ব্যপক প্রস্তুতি চলছে মন্দিরে। শোভা বাড়াতে তৈরী করা হয়েছে তোরন। থাকবে নানা রকম আলোক সজ্জা।

আট্টাকী শীতলা মন্দির কমিটির সভাপতি ডাঃ অরবিন্দু পাল মনি ও সাধারন সম্পাদক গোবিন্দ চন্দ্র পাল জানান, পূজা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা দর্শনার্থীদের পর্যায়ক্রমে যান্ত্রিক (ডিজিটাল) প্রতিমার দেখার শো দেখানো হবে। এখানে নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের সাথে থাকবে আনসার সদস্য। উৎসবমূখর পরিবেশে সুষ্ঠ ও সন্দরভাবে দুর্গা পূজা উৎসব সম্পন্নের জন্য ইতিমধ্যে মন্দির কমিটির সকল প্রস্তুতি গ্রহন করেছে।