অনুষ্কা চিনিয়ে দিলেন তাঁর বাবাকে

বিনোদন ডেস্কঃ অনুষ্কা শেট্টি ‘বাহুবলী’-র আগে-পরে অজস্র ছবি করেছেন কিন্তু দর্শকের মনের মধ্যে তিনি শুধুই দেবসেনা।

প্রায় বছর তিন বছর হতে চলল ‘বাহুবলী’ রিলিজের। কিন্তু ভারতীয় ছবির ইতিহাসে এই ছবি এমন একটি জায়গা করে নিয়েছে যে তা ভোলার নয়। তাই অনুষ্কা শেট্টি ‘বাহুবলী’-র আগে-পরে যত ছবিই করুন না কেন, দর্শক কিন্তু তাঁকে ‘দেবসেনা’ হিসেবেই মনে রাখবেন চিরটাকাল।

‘বাহুবলী’-তে দেবসেনা ছিল বাবা-মাকে হারানো এক রাজকুমারী। দাদা-বউদির কাছেই সে মানুষ। পর্দার বাইরে অভিনেত্রী অনুষ্কা শেট্টির কিন্তু সুখী পরিবার। মা প্রফুল্ল, বাবা এ এন বিত্তাল শেট্টি, দুই ভাই গুণরঞ্জন শেট্টি ও সাই রমেশ শেট্টিকে নিয়ে ভরা সংসার।

বাবা-মায়ের সঙ্গে অনুষ্কা

বাবা-মায়ের সঙ্গে অনুষ্কা

অভিনয়ে আসার পিছনে অনুষ্কার বাবা-মায়ের প্রভূত উৎসাহ যে রয়েছে, তা তিনি বহুবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন। ১৭ জুন, ফাদার্স ডে-তে অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বাবার সঙ্গে তাঁর কিছু মিষ্টি মুহূর্তের ছবি।

সুন্দর একটি ছবির কোলাজ বানিয়ে তিনি সেই কোলাজটি পোস্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে।

তথ্যসূত্রঃ এবেলা.ইন