ক্রীড়া প্রতিবেদক : ঢাকা টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশকে দারুণ ঈদ উপহার দিয়েছেন মুশফিক-সাকিব-তামিমরা। ঈদের পরই আবার চট্টগ্রাম টেস্ট। ৪ সেপ্টেম্বর থেকে বন্দরনগরীতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
চট্টগ্রাম টেস্টের জন্য আজ ১৪ সদসের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা টেস্টের দল থেকে কোনো পরিবর্তন আনা হয়নি। আছেন মুমিনুল হকও।
রকেট বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে জয় পেলে সফরকারীদের হোয়াইটওয়াশ করবে স্বাগতিকেরা।
বাংলাদেশ দল : মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাকিব আল হাসান, নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।


