অপহরণের চার দিন পর অপহৃত দুই রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া ২৭ শরণার্থী ক্যাম্প এলাকা থেকে অপহরণের চার দিন পর অপহৃত দুই রোহিঙ্গাকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সদস্যরা।

শুক্রবার সকালে ঐ ক্যাম্পের তারকাটার বেষ্টনির বাইরে পাহাড়ের পাদদেশ থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অপহৃত একই ক্যাম্পের ব্লক-সি/১২, এফসিএন ২৪৪২০০ বাসিন্দা রশিদ আহমদের ছেলে মৌলভী ছালে আহমদ একই ব্লকের সিদ্দিকের ছেলে আব্দুস সালাম।

শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।

তিনি বলেন, ২০ ডিসেম্বর সোমবার রাতে জাদিমুড়া ২৭ ক্যাম্পের ব্লকে-সি/১২ বাসিন্দা রশিদ আহমদের ছেলে মৌলভী ছালে আহমদ ও সিদ্দিকের ছেলে আব্দুস সালামকে দুস্কৃতকারীরা অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। বিষয়টি স্বজনেরা এপিবিএনকে অবহিত করেন। ঘটনার পর থেকে জাদিমুড়া ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটি দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে শুক্রবার সকালে দিকে ক্যাম্পের তারকাটার বেষ্টনির বাইরে পাহাড়ের পাদদেশ থেকে অপহৃত দুইজনকে উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত রোহিঙ্গাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।