ক্রীড়া ডেস্ক : অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে লিওনেল মেসির বড় ভাই মাতিয়াস মেসিকে। বৃহস্পতিবার আর্জেন্টিনার একটি আদালত এই রায় দেয়। তবে দুই বছরের কারাদণ্ড পেলেও জেলে যেতে হচ্ছে না আর্জেন্টিনা ও বার্সেলোনার তারকা ফুটবলার মেসির ভাই মাতিয়াস মেসিকে। আগামী আড়াই বছরে সামাজিক কর্মকাণ্ডমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখলেই এ শাস্তি থেকে মুক্তি পাবেন তিনি। তদন্তকর্তাদের সাথে সমঝোতার মাধ্যমে কারাভোগের শাস্তির বদলে এই সিদ্ধান্ত আসে। আর্জেন্টিনার রোসারিও শহরের লা ক্যাপিটাল সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে। পারানা নদীতে গতবছর একটি বিধ্বস্ত নৌকায় মাতিয়াসের অস্ত্র পাওয়া যায়। নৌকার আশে পাশে রক্তের চিহ্ন থাকায় সন্দেহ করে মাতিয়াসকে আটক করে নিরাপত্তাকর্মীরা।প্রাথমিকভাবে আটকের পর জামিনে মুক্তি পান তিনি। তবে শেষ পর্যন্ত তার বিরুদ্ধে হত্যা বা খুনের কোনো প্রমাণ পায়নি নিরাপত্তকর্মীরা।আদালতের তদন্তে অস্ত্রটি মেসির ভাইয়ের প্রমাণিত হওয়াতেই আড়াই মাসের কারাদণ্ড দেয়া হয় তাকে। তবে মাতিয়াসের আইনজীবীদের দাবি নদীতে বালুচরের সঙ্গে আঘাত লেগে নৌকাটি বিধ্বস্ত হয় এবং ওই অস্ত্রটি তার ছিল না।


