অভ্যন্তরীণ কোন্দলে বিএনপির ভূরুঙ্গামারী উপজেলা সম্পাদক বরখাস্ত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানাগেছে, সম্প্রতি ভ‚রুঙ্গামারী বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদকে প্রকাশ্য লাি ত করে একটি পক্ষ। এ ঘটনায় কুড়িগ্রাম জেলা কমিটি ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি উক্ত ঘটনায় উপজেলা সম্পাদক শাহীন শিকদারের সংশ্লিষ্টতা পাওয়ায় গত ২৬ সেপ্টেম্বর জেলা কমিটির সভায় উপরোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়। বিএনপির ভূরুঙ্গামারী উপজেলা সভাপতি কাজি মুস্তফা বরখাস্তের পত্র প্রাপ্তির কথা স্বীকার করে জানান, উপজেলা সম্পাদককে সাময়িক বহিস্কার করে বিএনপির সকল প্রকার কার্যক্রম থেকে তাকে বিরত রাখা হয়েছে। এসময় যুগ্ম সম্পাদক প্রভাষক আব্দুল জলিল ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করবেন বলে জানান। উপজেলা সম্পাদক শাহীন শিকদারের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।