অসুস্থ নারী আওয়ামী কর্মীকে দেখতে গেলেন আলহাজ্ব হাবিব হাসান

মোঃ হাসিবুল ইসলাম রকসিঃ আজ (রবিবার) বেলা ২ ঘটিকায় সময় ফায়দাবাদ কাঁঠালতলায় অসুস্থ নারী আওয়ামী কর্মীকে দেখতে গেলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ আলহাজ্ব মুহাম্মদ হাবিব হাসান। দীর্ঘদিন যাবৎ নানা রোগে আক্রান্ত দক্ষিণখান ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হামিদা বেগম।

এসময় আলহাজ্ব মুহাম্মদ হাবিব হাসান অসুস্থ নারী কর্মী হামিদা বেগমের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। আলহাজ্ব মুহাম্মদ হাবিব হাসান তার পরিবারকে যেকোন সাহায্য সহযোগিতায় আশ্বাস দেন। এসময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এস এম মাহাবুব আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোতালেব মিয়া, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান বাদল, দক্ষিণখান থানা জাতীয় শ্রমিক লীগের সাবেক সাংগঠিক সম্পাদক মোঃ বাদল হাওলাদার,উত্তরা থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আ.স.ম জাহিদ বাদলসহ আরো অনেকে।