অ্যালান ডোনাল্ডকে বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার অ্যালান ডোনাল্ডকে বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। মূলত চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখেই ডোনাল্ডকে নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। ৯-১৬ মে পাল্লেকেলেতে শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রশিক্ষণ ক্যাম্প চলবে। এ সময় তিনি শ্রীলঙ্কা দলের সঙ্গে থাকবেন তিনি।

ডোনাল্ড ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের দল কেন্টের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু শ্রীলঙ্কা দলের বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করার জন্য দুই মাসের ছুটি নিয়েছেন। শ্রীলঙ্কার হয়ে দায়িত্ব পালন শেষে তিনি আবার ইংল্যান্ডের গিয়ে কাজ করতে পারবেন।

২০০৭ সালে ডোনাল্ড ইংল্যান্ড দলের পরামর্শক হিসেবে কাজ করেছেন। এরপর তিনি দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ হিসেবে নিয়োগ পান। গ্যারি ক্রিস্টেন দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন। এপর ইংল্যান্ডের ওয়ারউইকশায়ারে যোগ দেন। সে সময় ওয়ারউইকশায়ার কাউন্টির দ্বিতীয় বিভাগের শিরোপা জিতে।

অ্যালান ডোনাল্ড তার ১২ বছরের আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারে ২৭২টি উইকেট নেন।

চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আগে স্কটল্যান্ডের বিপক্ষে কয়েকটি ম্যাচ খেলার কথা রয়েছে শ্রীলঙ্কার। এরপর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লঙ্কানরা। চ্যাম্পিয়নস ট্রফিতে ‘বি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকার সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা।