ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৪তম আসরকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে দলগুলো।
কোয়ারেন্টিন পর্ব শেষ করে দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিকাংশ ক্রিকেটার। বাকিরাও অনুশীলনে ফিরবেন দু’এক দিনের মধ্যেই।
শুরুর পর থেকেই বিশ্ব ক্রিকেটের ফ্রাঞ্চাইজি ভিত্তিক আসরগুলোর মধ্যে আইপিএলে পোক্ত করেছে নিজেদের অবস্থান। প্রতিটি আসরই এসেছে আলোচনায়। এবারও তার ব্যতিক্রম নয়। তবে করোনাকালে ভারতের মাটিতে বায়োবাবলের আইপিএল হওয়ায় আসরকে ঘিরে ভিন্ন আগ্রহ সবারই।
আইপিএল শুরুর বাকি আর মাত্র ছয় দিন। তবে কোয়ারেন্টিন জটিলতার কারণে পুরো দলকে নিয়ে অনুশীলন শুরু করতে পারেনি অধিকাংশ ফ্রাঞ্চাইজি। অবশ্য এদিক থেকে ব্যাতিক্রম রয়েলস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বিরাট-ভিলিয়ার্সর গোটা দলকে নিয়েই নেমে গেছেন মাঠে। শান দিচ্ছেন নিজেদের ব্যাটে।
প্রথম ম্যাচে ব্যাঙ্গালুরুর প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স অবশ্য প্রথম অনুশীলন করেছে শনিবারই (৩ এপ্রিল)। প্রথম দিন বলেই কি না সবাই ছিলো হালকা মেজাজে। এবারও মুম্বাইয়ের দলটার দায়িত্বে থাকছেন লঙ্কান কিংবন্তি মাহেলা জয়াবর্ধনে। ইয়াদব-হার্দিক পান্ডিয়া বুমরা সবাই ছিলেন প্রথম দিনে। আইপিএলের সবচাইতে সফল দলটা শিরোপা ধরে রাখতে চায় এবারও।


