আইপিএলে প্রথম ম্যাচেই রেকর্ড সঞ্জু স্যামসনের

রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে খেলতে নেমেই সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন সঞ্জু স্যামসন। তবে ম্যাচ শেষে বিফলে গেছে তার এই মহাকাব্যিক ইনিংস। ম্যাচ জেতাতে না পারলেও আইপিএলে এটি তার তৃতীয় শতরান। যা অধিনায়ক হিসেবে প্রথম।

বিরাট কোহলি ছাড়া সঞ্জু স্যামসনই একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যার দুটির বেশি সেঞ্চুরি রয়েছে আইপিএল-এ। পাঞ্জাব কিংস ইলেভেনের বিপক্ষে ৬৩ বলে ১১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। যেখানে ছিল ১২টি চার এবং ৭টি ছক্কা।

এর আগে ২০১৭ এবং ২০১৯ সালের আইপিএলে শতরান করেছিলেন সঞ্জু।

আইপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক ক্যারিবিয়ান ব্যাটিং তারকা ক্রিস গেইলের দখলে। ৬টি সেঞ্চুরি করেছেন তিনি। কোহলি করেছেন ৫টি সেঞ্চুরি। এছাড়া ডেভিড ওয়ার্নার এবং শেন ওয়াটসনের দখলে রয়েছে ৪টি করে শতরান।