ক্রীড়া প্রতিবেদক : সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকা ছেড়েছেন সাকিব। স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং মেয়ে আলাইনা হাসান সাকিবের সঙ্গী হয়েছেন। এবারের আইপিএলে সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদ। এর আগে সাকিব টানা সাত বছর খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে। কলকাতাকে দুইবার শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
আইপিএলের ১১তম আসরে বাংলাদেশের তরুণ তারকা মুস্তাফিজুর রহমান খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সে। আগের দুই আসরে তিনি হায়দরাবাদে খেলেছেন। এরই মধ্যে মুম্বাই দলে যোগ দিয়েছেন বাঁহাতি এই পেসার।


