বাংলাদেশি তারকা সাকিব আল হাসানের আইপিএল খেলতে যাওয়ার ছুটি নিয়ে গত কয়েক দিন ধরে বেশ আলোচনা হচ্ছিল। অবশেষে সব গুঞ্জন উড়িয়ে আইপিএল খেলতে ভারতে গিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
আজ শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে ইউএস বাংলার ঢাকা-কলকাতা ফ্লাইটে ভারতে গেছেন সাকিব। এতক্ষণে ভারতের কলকাতায় পৌঁছে যাওয়ার কথা দেশসেরা ক্রিকেটারের।
আসন্ন আইপিএলে নিজের পুরোনো দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নেয় কলকাতা। তাঁর ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।


