ইন্ডিয়ান প্রিমিয়াল লিগ (আইপিএল) থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ ফিলিপে।
রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
তবে ফিলিপের আইপিএল থেকে নাম প্রত্যাহারের কারণ এখনো জানা যায়নি।
এ বছর নিলামের আগে অ্যারন ফিঞ্চের মতো বড় তারকাকে ছেড়ে দিলেও ফিলিপেকে ধরে রেখেছিল কোহলির দল। সেই ফিলিপেই এখন খেলছেন না। তবে ইতোমধ্যেই তার বিকল্প খুঁজে পেয়েছে কোহলিরা। নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান ফিন অ্যালেনকে দলে নিচ্ছে তারা।


