জয় দিয়ে কোপা আমেরিকায় শুভসূচনা করেছে ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছে ভেনেজুয়েলাকে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের এবারের প্রতিপক্ষ পেরু।
নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল শুক্রবার পেরুর মুখোমুখি হচ্ছে ব্রাজিল। সান্তোসের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।
এবারের আসরে ‘এ’ গ্রুপে খেলছে ব্রাজিল। একই গ্রুপে তাদের সঙ্গে আছে কলম্বিয়া, ভেনেজুয়েলা, পেরু ও ইকোয়েডর। এর মধ্যে পেরু ছাড়া বাকিরা একটি করে ম্যাচ খেলেছে। আগামীকাল ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পেরুর কোপা আমেরিকা মিশন।
তবে প্রথম ম্যাচেই বড় শক্ত প্রতিপক্ষ পাচ্ছে পেরু। এর আগে বিভিন্ন প্রতিযোগিতায় মোট ৪৮ বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে ৩৪ ম্যাচেই জিতেছে ব্রাজিল, ড্র করেছে ৯টিতে। ব্রাজিলের বিপক্ষে পেরুর জয় কেবল পাঁচটিতে। তাই ব্রাজিলের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে পেরুকে।


