দোকান ও শপিংমল খোলা

আজও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঢাকামুখী যাত্রীর চাপ

দেশে করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় টানা ১১ দিন বন্ধ থাকার পর আজ রোববার (২৫ এপ্রিল) থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খুলছে। দোকান ও শপিংমল খোলার সিদ্ধান্তে আজও রাজধানীতে ফিরছে মানুষ। এতে দক্ষিণবঙ্গ থেকে ঢাকামুখী মানুষের চাপ দেখা দিয়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে।

 

শনিবার (২৪ এপ্রিল) সকাল থেকেই ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট এলাকায়। রোববার (২৫ এপ্রিল) সকাল থেকেও দেখা যাচ্ছে যাত্রীদের চাপ। যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় বাড়ানো হয়েছে ফেরির সংখ্যা। তবে নদী পার হওয়া যাত্রীদের বেশিরভাগকেই স্বাস্থ্যবিধি মানতে উদাসীন দেখা যায়।

এদিকে গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে ধাপে ধাপে৷ এতে ভোগান্তিতে পড়েছেন তারা।