আল-আমিন, নীলফামারী: করোনাকালে দীর্ঘ বন্ধের পর স্কুলগুলি যখন ছাত্রছাত্রীদের পদভারে মুখরিত হতে শুরু করেছে তখন জীবনে প্রথম স্কুলে আসা ছাত্রছাত্রীদের বরণ করতে নীলফামারী পুলিশ লাইন্স একাডেমী ব্যতিক্রমি অনুষ্ঠান “আজ আমার বিদ্যালয়ে প্রথম দিন” আয়োজন বেশ সারা ফেলেছে স্থানীয় অভিভাবকদের মাঝে। স্কুলের বিশাল সবুজ চত্তরের শ্রান্তি কুঞ্জে ফুল চকলেট আর রংবেরঙের বেলুন দিয়ে তাদের স্বাগত জানিয়ে বরণ করেন, নবনিযুক্ত প্রধান শিক্ষক তোফায়েল আহমেদসহ শিক্ষক-শিক্ষিকারা।
বাবার-মায়ের হাত ধরে প্রথম স্কুলের গন্ডিতে আসা সাইমা, মুস্তাকিম, নওশিন, নিশাত, জিনিয়াদের স্মৃতি আরো রোমাি ত করতে সঙ্গিতানুষ্ঠান বেশ উপভোগ্য হয়ে ওঠে। প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ জানান, জেলা পুলিশের সার্বিক তত্বাবধানে পরিচালিত নীলফামারী পুলিশ লাইন্স একাডেমি মানসস্মত পাঠদানে অঙ্গিকারাবদ্ধ।


