প্রথম ম্যাচ জিতে সিরিজে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ম্যাচটি জিম্বাবুয়ের জন্য সিরিজে ফেরার।
এই ম্যাচ জিতলে এক যুগ পর জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। ২০০৯ সালে দেশটিতে সিরিজ জয় পেয়েছিল বাংলাদেশ। অবশ্য এর পর ২০১১ ও ২০১৩ সালে হেরেছিল।
সাফল্যে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। বিসিবির পাঠনো ভিডিও বার্তায় তিনি বলেন, ‘উন্নতির তো শেষ নেই। টপ অর্ডার থেকে আমি বা সাকিব যদি আরেকটু ভালো খেলি, তাহলে দলের জন্য ভালো হবে। চেষ্টা করব পরের ম্যাচে সুযোগ কাজে লাগাতে।’
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ জয় পায় বাংলাদেশ।


