মোঃ জয়নুল আবেদীন সংবাদ দাতাঃ আজ মহা সপ্তমী। কলা বৌ স্নান করিয়ে, ঘট প্রতিস্থাপনের মধ্যদিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারর্দীয় দুর্গোৎসব।
পঞ্জিকামতে এবার ঘোটকে আগমন ঘটেছে দেবীর। কথিত আছে, দেবীর ঘোটকে আগমনের ফল ছত্রভঙ্গ। সপ্তমী তিথি বাংলা ক্যালেন্ডার অনুসারে আজ ২৫ আশ্বিন ভোর ৪ টা ০৩ মিনিট কলা বৌ স্নান করিয়ে, ঘট প্রতিস্থাপনের মধ্যদিয়ে শুরু হয় মহাসপ্তমী পূজা শেষ হয় ১টা ৪৬ মিনিট এ দিনে মন্দিরে মন্দিরে দেবীর চক্ষুদান ও সপ্তমীবিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় মহাসপ্তমীর আয়োজন। চলে দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ, অঞ্জলি ও পূজা অচর্না এসময় ব্যস্ত সময় পার করেন পূরোহিতগণ।
বিহিত পূজা শেষে সকাল ১০টায় এক যোগে জেলার ছয় উপজেলার ৮৭৭টি মন্ডপে দেবীর প্রতি অঞ্জলি দেন ভক্তরা। অঞ্জলি শেষে নীলফামারী শহরের আনন্দময়ী কেন্দ্রীয় কালিবাড়ী মন্দির চত্বরে দূঃস্থ, অসহায় ও গরীব তিন শতাধিক মানুষের মাঝে বস্ত বিতরণ করে মন্দির পরিচালনা কমিটি।
আনন্দময়ী কেন্দ্রীয় কালিবাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট অক্ষয় কুমার রায়ের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, সহ সভাপতি বাবলা মজুমদার, সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা ও অর্থ সম্পাদক স্বাগত সরকার মননসহ মন্দির পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


