আজ বুধবার, ২৪ মার্চ এই বিশ্ব সঃেরা অলরাউন্ডার সাকিব আল-হাসানের ৩৩ তম জন্মদিন।
মাঠে যেমন ব্যাট-বলে কথা বলেন সাকিব তেমনি মাঠের বাইরের বিতর্কেও কম যান না তিনি। পারফর্ম্যান্স-বিতর্ক যেন স্বাভাবিক বিষয় তার জন্য। কয়েকদিন আগে জনপ্রিয় এক ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে ফের দেশের ক্রিকেটাঙ্গণ উত্তাল করে দিয়েছেন তিনি।
১৯৮৭ সালে আজকের দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন সাকিব।
২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় দেশের ক্রিকেটের এই পোস্টারবয়ের। কয়েকমাস পর একই দলের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। পরের বছর ভারতের বিপক্ষে প্রথমবার সাদা পোশাকের জার্সি গায়ে চড়ান সাকিব।
২০১২ সালের ১২ ডিসেম্বর সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি দুইটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তানের জনক। তার বড় মেয়ের নাম আলাইনা হাসান অব্রি এবং ছোট মেয়ের নাম ইররাম। ২০২১ সালের ১৬ মার্চ (বাংলাদেশ সময়) তৃতীয় সন্তানের বাবা হন সাকিব আল হা


