আদালতের আদেশ অমান্য করে জমি চাষাবাদের চেষ্টা

মোঃমিজানুর রহমান তালতলী প্রতিনিধি:বরগুনা জেলার তালতলী উপজেলার বড়আমখোলা গ্রামের সাবেক সচিব মিহিরকান্তি মজুমদারের বিরুদ্ধে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।তালতলী সাংবাদিক ইউনিয়নে ২২.৭.১৮ ইং তারিখ সকাল ১০টার সময় বড়আমখোলা গ্রামের মো:শাহ আলমের ছেলে মো: মোস্তফা কামাল সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।লিখিত বক্তব্য তিনি বলেন তালতলী উপজেলার বড় আমখোলা গ্রামের বড়নিশানবাড়ীয়া মৌজার এস,এ ৬২.৭২.৪০৩.৬১ নং খতিয়ানের জমি বিভিন্ন তারিখে আমরা এুয় করিয়া ভোগ দখলে আছি।উক্ত জমিতে বন্টনের দেওয়ানী মোকাদ্দমা ২৬৫/১৫ হইলে বিগত ১.১০.২০১৫. তারিখে রায় ডিক্রি  উকিল কমিশন প্রতিবেদন সহ চুড়ান্ত ডিক্রি পাইয়া দেওয়ানী ডিক্রি জারি ১২/১৭ মোকাদ্দমা আদেশ বলে১৪/৭/১৭ তারিখ আদালত কর্তক পুলিশ নাজির জারিকারক সহ সরেজমিনে পিলার ও লাল নিশান দিয়া ডোল সুহরাত করে দখল বুজিয়ে দেন।আদালতের আদেশের বিরুদ্ধে ২২৯/১৭ মোকাদ্দমা দায়ের করে নিষেধাঙ্জা দাবি করলে মহামান্য আদালত উক্ত জমিতে স্তিতাবহার আদেশ প্রদান করে।কিন্তুু আদেশের তোয়াক্তা না করে মিহিরকান্তি মজুমদার তাহার বাহিনী মো:ফারুক,মো: আলমগীর মোল্লা ও সোহেলের দারা উক্ত জমিতে প্রবেশ করিয়া জমি চাষাবাদ করতে গেলে তালতলী থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা নিকট অভিযোগ দিলে ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ রায় ঘটনা স্হলে পুলিশ পাঠিয়ে চাষাবাদ বন্দ করে। পরে তাদের আইনজীবীদের মতামত নিয়ে আসতে বললে মিহিরকান্তি মজুমদারের সাথে কথাবলে জানায় যে আমাদেরকে যেকোন ভাবেই চাষ করতে বলছে এ সময় তিনি আর ও বলেন উক্ত ফারুক খান গং আমাকে মেরে ফেলার হুনকি দিচ্ছে  আমি বর্তমানে নিরাপত্তা হীনতায় ভুগছি।

মোস্তফা কামাল আরো জানান  যে আমি বরগুনা পুলিশ সুপার মহাদয়  নিকট অভিযোগ দিলে পুলিশ সুপার মহাদয় সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মো: নাজমুল ইসলাম কে আইনগত সহযোগিতা করার জন্য বললে সে আমাদের উভয়কে নোটিশ করে সরকারী আইনজাবীর মতামত নিয়ে আসতে বললে আমরা উভয় পক্ষ সরকারী আইনজীবী শরারাপন্ন  হই।কিন্তুু গত ২০ জুলাই পুনুরায়  উক্ত ফারুক খান  গং জমি চাষা বাদের চেষ্টা করলে তালতলী থানায় যাই।

বিয়ষটি তালতলী থানায় অবগত করলে ওসি (তদন্ত)শহীদুল ইসলাম এস,আই জসিম কে দায়িত্ত দেন।

এ বিষয় এস,আই জসিম জানান,ফারুক খান কে ফোনে চাষাবাদ করতে নিষেধ করলে তিনি আমাকে বলেন উপরের নির্দেশ আছে আমাকে আপনারা ডিষ্টার্ব করছেন কেন?এ সময় এস,আই জসিম বলেন আমাদের করার কিছু নেই।