খেলা ডেস্কঃ আফ্রিদির নাম শুনলেই আপনার মনে হতে পারে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তারকা খেলোয়ার শাহিদ আফ্রিদির কথা। কিন্তু জানলে অবাক হবেন পাকিস্তান দলে আছেন আরেকজন আফ্রিদি যেন কিনা আবার হতে যাচ্ছেন শাহিদ আফ্রিদির আত্নীয়। হ্যাঁ শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তান দলে তার অভিষেকের সময় থেকে সন্দেহের সৃষ্টি হয়।
বা-হাতি এই পেসারের অভিষেকের আগ পর্যন্ত পাকিস্তান জাতীয় দলে ‘আফ্রিদি’ নিয়ে শুধু একজন ব্যক্তিই সফলতা পেয়েছেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রদিদির সাথে কি শাহিন শান আফ্রদিদির সাথে কোনো আত্নীয়তার বন্ধন আছে, অভিষেকের পর থেকে শাহিন শাহ এই ব্যাপার নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেন। পরে জানা গেল, দুই আফ্রিদি মিলে গেছেন গোত্রনামে। শুধু এতটুকুই মাত্র। নেই কোন আত্নীয়তার বন্ধন। এই দূরত্ব এবার ঘুচিয়ে নিচ্ছেন দুই আফ্রিদি। শাহিন শাহ আফ্রিদি বিয়ে করতে যাচ্ছেন সাবেক অধিনায়ক শাহিদ আফ্রদিদির বড় মেয়ে আকসা আফ্রিদিকে। দুই আফ্রদি এবার আত্নীয়তার বন্ধনে আবন্ধ হচ্ছেন।
With permission from both families, I would like to clarify the engagement rumours between Shaheen Afridi and the daughter of Shahid Afridi. The proposal has been accepted; it is thought that a formal engagement will be done within 2 yrs,following the completion of her education.
— Ihtisham Ul Haq (@iihtishamm) March 6, 2021
পাকিস্তানি মিডিয়ায় এই খবর সবার আগে ছড়িয়েছেন সাংবাদিক ইহতিশাম উল হক। টুইটারে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে লিখেছেন, ‘দুই পরিবারের অনুমতি নিয়ে একটা বিষয় পরিষ্কার করতে যাচ্ছি আমি, শহীদ আফ্রিদির মেয়ে ও শাহিন শাহ আফ্রিদির বাগদানের যে গুঞ্জন ছড়িয়েছে, সেটা সত্যি। বিয়ের প্রস্তাব এর মধ্যেই গৃহীত হয়েছে। জানা গেছে, আনুষ্ঠানিক বাগদানের অনুষ্ঠান আগামী দুই বছরের মধ্যে আয়োজন করা হবে। আফ্রিদির মেয়ের শিক্ষাজীবন শেষের পর।’
ইহতিশাম কেন আগ বাড়িয়ে এই খবর সবাইকে দিলেন, সেটার ব্যাখ্যাও দিয়েছেন এই সাংবাদিক, ‘অনুগ্রহ করে দুই পরিবারের সিদ্ধান্তের প্রতি সম্মান জানান। এই টুইট করার পেছনে কারণ, সামাজিক যোগাযোগমাধ্যমে যেন কোনো গুজব না ছড়ায়। তাঁরা নিজেরা কখন আনুষ্ঠানিক ঘোষণা দেন, সেটার অপেক্ষা করুন দয়া করে। এই মাহেন্দ্রক্ষণে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানোর আহ্বান জানাচ্ছি সবাইকে।
https://twitter.com/SAfridiOfficial/status/1335551707145785345?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1335551707145785345%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.prothomalo.com%2Fsports%2Fcricket%2FE0A686E0A6ABE0A78DE0A6B0E0A6BFE0A6A6E0A6BFE0A6B0-E0A6B6E0A78DE0A6ACE0A6B6E0A781E0A6B0-E0A6B9E0A69AE0A78DE0A69BE0A787E0A6A8-E0A686E0A6ABE0A78DE0A6B0E0A6BFE0A6A6E0A6BF
শহীদ আফ্রিদির পাঁচ মেয়ের মধ্যে আকসা আফ্রিদি সবার বড়। বয়স ২০ বছর, শাহিন শাহ আফ্রিদির সমান। মামাতো বোন নাদিয়া আফ্রিদিকে বিয়ে করেছিলেন শহীদ আফ্রিদি। বাকি তিন মেয়ে আসমারা, আনশা, আজওয়া। মেয়েদের নিয়ে বেশ গর্বিত আফ্রিদি। নিজের আত্মজীবনীতেই মেয়েদের নিয়ে গর্ব করেছিলেন অনেক, ‘গত কয়েক বছরে চার মেয়ের বাবা হওয়ার সৌভাগ্য হয়েছে আমার। সত্যি বলতে কি, একেকজনের জন্মের পর আমার ভাগ্যের চাকা আরও বেশি করে ঘুরেছে। বাবার কাছে মেয়েরা আশীর্বাদ। আমার কাছে ওদের সবাই আশীর্বাদের মতো।’ অবশ্য বই প্রকাশ হওয়ার পর আবারও আরেক কন্যাসন্তানের বাবা হয়েছেন এই সাবেক পাকিস্তানি অধিনায়ক।
আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ টুডে জানিয়েছে, আকসা আফ্রিদির জন্য প্রস্তাব গিয়েছিল শাহিন শাহ আফ্রিদির পরিবার থেকেই। শাহিন শাহের বাবা আয়াজ খান প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, সফল হয়েই ফিরেছেন।
খবর ছড়ানোর পর টুইটার ব্যবহারকারীরা অভিনন্দনে ভাসিয়ে দিচ্ছেন দুই আফ্রিদিকে। একজন আবার পিএসএলে শাহিন শাহের বলে শহীদ আফ্রিদির বোল্ড হওয়ার ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এখন বুঝছেন তো, কেন শাহিন শাহ এই উইকেট পাওয়ার পর কোনো উদ্যাপন করেননি?’


