আবারও হারের মুখ দেখলো টাইগাররা

বোলিংয়ে শুরুটা ছিল দুর্দান্ত। মুস্তাফিজ-মেহেদি মিলে নাড়িয়ে দিয়েছিলেন নিউজিল্যান্ডের টপ অর্ডার। কিন্তু সেই ছন্দ শেষ পর্যন্ত ধরে রাখতে পারলেন না বাংলাদেশের বোলাররা। বাজে ফিল্ডিং আর ক্যাচ মিসের মহড়ায় আশা জাগিয়েও কিউইদের কাছে পাঁচ উইকেটে হেরেছে লাল-সবুজের দল।

এই জয়ের সুবাদে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল নিউজিল্যান্ড।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে আগামী ২৬ মার্চ।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ৫০ ওভারে ২৭১/৬ (তামিম ৭৮, সৌম্য ৩২, লিটন ০, মিঠুন ৭৩*, মুশফিক ৩৪, মাহমুদউল্লাহ ১৬, মেহেদি ৭, সাইফউদ্দিন ৭*; জেমিসন ১০-২-৩৬-১, বোল্ট ১০-০-৪৯-১, হেনরি ১০-৩-৪৮-১, স্যান্টনার ১০-০-৫১-২, নিশাম ৯-০-৭৩-০)।

নিউজিল্যান্ড : ৪৮.২ ওভারে ২৭৫/৫ (গাপটিল ২০, নিকোলস ১৩, কনওয়ে ৭২, উইল ইয়ং ১, ল্যাথাম ১১০*, নিশাম ৩০, মিচেল ১২*; তাসকিন ১০-০-৬৭-০, সাইফউদ্দিন ৭.২-০-৪৩-০, মুস্তাফিজ ৮.৩-০-৬২-২, মেহেদি ১০-০-৪২-২, মিঠুন ২-০-১২-০, মিরাজ ১০-১-৩৮-০)।