সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ ১৯ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে বগুড়ার সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে উত্তর জনপদের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ আব্দুল মান্নান এমপির ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ, শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি ও সরকারি নাজির আখতার কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর রফিকুল আলম বকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ড. মকবুল হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জামান লীটন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমপিপুত্র সাখাওয়াত হোসেন সজল, সাবেক জেলা পরিষদ সদস্য জিয়াউল করিম শ্যাম্পো, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানি, পৌর কাউন্সিলর ও বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল আলম বুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাহেরুল ইসলাম তাহের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবীন আনোয়ার কমরেড, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য লাবনী সরকার, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, সোনাতলা ফাযিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ আতাউর রহমান আনসারী, হলিদাবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গওছুল আযম, সহকারী অধ্যপক আবু বক্কর সিদ্দিক ও শিক্ষার্থী মিথুন খাতুন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকা থেকে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন ও কলেজের শিক্ষার্থীবৃন্দ।


