বরগুনা প্রতিনিধিঃ ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে আমতলী উপজেলার আমড়াগাছিয়া কামাল স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট (সিজন -০৩) গতকাল ৩০ জানুয়ারি সন্ধ্যায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় আমতলী পৌরসভা বনাম চাওড়া একতা ক্লাব দুটি দল মোকাবেলা করে। চাওড়া একতা ক্লাব কে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আমতলী পৌরসভা।সেরা গোলদাতা নির্বাচিত হয় চাওড়া একতা ক্লাব মোঃ জাকারিয়া।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কুুুতুব উদ্দিন তালুকদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুর রহমান তালুকদার।খেলা শেষে প্রধান অতিথি খেলোয়াড় দের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং আয়োজক ও কমিটি কে পরবর্তীতে খেলা আয়োজনের জন্য উপস্থিত আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন ধরনের সহযোগিতা করবেন বলে ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত।
তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে। প্রায় এক থেকে দেড় হাজার দর্শকের সমাগম ঘটে প্রতিদিন এ দিবারাত্রি খেলা উপভোগ করার জন্য গ্রাম বাংলার এরকম একটা খেলা উপভোগ করতে পেরে দর্শকরা ধন্যবাদ জানান।
আয়োজকদের সাথে কথা বলে জানা যায় যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দুরে সরিয়ে রাখতে এবং এই প্রত্যন্ত অঞ্চলের যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাটেই এই আয়োজন করা হয় প্রতি বছর।
খেলা পরিচালনা করেন জহিরুল ইসলাম। প্রতিযোগিতার প্রথম পুরস্কার ছিল ২৪ ইঞ্চি একটি টেলিভিশন। দিবারাত্রি মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন মোঃ রাজ্জাক বেপারী, মোঃ সজীব দফাদার ও কিবরিয়া দফাদার।


