বরগুনা প্রতিনিধিঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৮ পটুয়াখালী ক্যাম্পের একটি আভিযানিক দল সিপিসি-১ দলের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে। আমতলী কুরিয়ার ঘাট থেকে ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেন পটুয়াখালী র্যাব-৮ এর সদস্যরা।
শুক্রবার(২০ ডিসেম্বর) সন্ধ্যা ৪.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কুরিয়ার থেকে জিআর মামলার ১৯০/১৭ এর ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৮।
গ্রেফতারকৃত আসামী আমতলী চলাভাঙ্গা মৃত্যু ওসমান হাওলাদার এর ছেলে মোঃ জসিম উদ্দিন (২৬) কে গ্রেফতার করেছেন পটুয়াখালীর র্যাব-৮।
আটককৃত আসামীকে আমতলী থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেন পটুয়াখালী র্যাব-৮ সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন।


