”আমি বার্সাতেই অবসর নিতে চাই”

ক্রীড়া ডেস্ক: উপস্থিত সাংবাদিকদের ইনিয়েস্তা বলেন, ‘আমি সর্বদাই বলে আসছি আমি বার্সাতেই অবসর নিতে চাই। ১২ বছর বয়স থেকেই আমি এই ক্লাবটির হয়ে খেলে আসছি। সেরা পর্যায়ে এখানে খেলার জন্য আমার আর কিছু সময় বাকি রয়েছে। অচিরেই আমি ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেব। তবে বার্সেলোনাতে আমার দীর্ঘ সময় চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে।’

বার্সার লা ম্যাসিয়া একাডেমি থেকে উঠে আসা দুর্দান্ত একজন ফুটবলার ইনিয়েস্তা। জাতীয় দলের সঙ্গে বার্সার মাঝমাঠে এখনও দাপিয়ে খেলে বেড়াচ্ছেন ৩৩ বছর বয়সি এ মিডফিল্ডার।

 

বর্তমান সময়ে বিশ্বের সেরা কয়েকজন মিডফিল্ডারদের মধ্যে আন্দ্রেস ইনিয়েস্তা অন্যতম। মাঝমাঠে বল নিয়ে তার শৈল্পিক কারিকুরি ফুটবলপ্রেমীদের বেশ মুগ্ধ করে।

বার্সেলোনাতে ক্যারিয়ার শেষ করার কথা আবারও জানালেন ইনিয়েস্তা। এমনকি ক্যারিয়ার শেষেও কাতালান ক্লাবটির সঙ্গে থেকে যাওয়ার কথাও জানিয়েছেন স্প্যানিশ এ মিডফিল্ডার। প্রাক মৌসুম প্রস্তুতিতে নিজের এমন ইচ্ছার কথাই জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী এ তারকা।

নিজের প্রাক্তন স্কুল ফুয়েনতিবিল্লাতে একটি কৃত্রিম ফুটবল পিচ উদ্বোধন অনুষ্ঠানে হাজির হন ইনিয়েস্তা। সেখানে বার্সেলোনায় নিজের ভবিষ্যত নিয়ে কথা বলেন তিনি।