আমেনা রহমান ফাউন্ডেশনের উপহার দীনি শিক্ষালয়ে

আমেনা রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে চর আফজাল ফকির বাড়ি নূরাণী ও হাফেজীয়া মাদ্রাসায় একটি অত্যাধুনিক ডিজিটাল সাউন্ড সিস্টেম উপহার দেওয়া হয়।

উপহারটি তুলে দেন আমেনা রহমান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরী। উপহার গ্রহণ করে অত্র মাদ্রাসার মোহতামিম হাফেজ মাও. মো. মঈনুদ্দিন আহম্মেদ।

উপহার পেয়ে হাফেজ মাও মো. মঈনুদ্দিন আহম্মেদ জানান, ইতিপূর্বে আমেনা রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আলহাজুর রহমান চৌধুরী ও পরিচালক অর্থ, আশিকুর রহমান চৌধুরী দুই লাখ টাকা মাদ্রাসার উন্নয়নের জন্য অনুদান দিয়েছেন। এই ফাউন্ডেশনের পরিচালক রেজাউর রহমান চৌধুরী ও তার মা রাশিদা রহমান চৌধুরী হাফেজ ছাত্র/ছাত্রীদের জন্য পবিত্র কোরআন শরীফসহ শীত বস্ত্র হিসাবে ৫০ পিছ উন্নতমানের কম্বল প্রদান করেন। আমরা আমেনা রহমান ফাউন্ডেশনের পরিবার বর্গের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

হাফেজিয়া মাদ্রাসার সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার জানান, আমেনা রহমান ফাউন্ডেশন আমাদের ফকির বাড়ি জামে মসজিদে ঢেঊ টিন বরাদ্দ দিয়েছে। আমরা আশা করব আমেনা রহমান ফাউন্ডেশন আমাদের সাথে আছে এবং থাকবে।

মাদ্রাসার সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মাষ্টার বলেন, চৌধুরী পরিবার আমার জানা মতে আমাদের গ্রামের সকল অসহায় মানুষের পাশে দীর্ঘদিন যাবৎ জনকল্যানমূলক কাজ করে যাচ্ছে। আমরা সকলে চৌধুরী পরিবারের প্রতি কৃতজ্ঞ।

মাদ্রাসার ক্যাশিয়ার শেখ মুনির হোসেন বলেন, আমেনা রহমান ফাউন্ডেশন আমাদের ঈদগাহ মাঠ পাকা করে দিবেন বলে আমরা আশাবাদী। এই বিষয়ে আমি আমেনা রহমান ফাউন্ডেশনের সকল কর্মকর্তার সাথে যোগাযোগ করলে, তারা আমাদের আশ্বস্ত করেছে। এই সুযোগটুকু তাদের কাছ থেকে পাবো ইনশাল্লাহ। আমি শেখ মুনির, আমেনা রহমান ফাউন্ডেশনের মূল ঊদ্দ্যেগতা মহরুম আকরাম রহমান চৌধুরীর বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করি এবং নামাজ পড়ে তাহার জন্য দোয়া করি।