আর্চারি বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

সুইজারল্যান্ডের লুসানে চলছে আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-২। সেখান থেকে সুখবর দিলেন দেশ সেরা আর্চার রোমান সানা ও নারী আর্চার দিয়া সিদ্দিকী। সেমিফাইনালে কানাডাকে ৫-৩ সেটে হারিয়ে রিকার্ভ দলগত মিশ্র ইভেন্টের ফাইনালে উঠেছেন এই দুই আর্চার।

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এর আগে কোয়ার্টার ফাইনালে স্পেনকে হারায় ৫-৪ সেটে বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ডের খেলায় আরও দাপট দেখিয়েছে রোমান-দিয়া জুটি। জার্মানির মিশেল ও ফ্লোরিয়ান জুটিতে ৫-১ সেটে হারান বাংলাদেশের দুই আর্চার।