ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাট সদর আড়পাড়া সবুজ সংঘ আয়োজিত ৮দলীয় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শনিবার বিকেল ৪টায় আড়পাড়া সরকারি প্রাথমিক মাঠে অনুষ্ঠিত হয়। বেলুন ও কবুতর উড়িয়ে উদ্বোধনী খেলার শুভ উদ্বোধন মেয়র কন্যা মিথিলা রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি অমিত রায়।
ইউপি চেয়ারম্যান ও খেলা পরিচালনা কমিটির সভাপতি মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক আমিরুল ইসলাম, বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হায়দার আলী মোড়ল, সাধারন সম্পাদক এস এম জাহিদ হাসান। অনুষ্ঠান স ালনা করেন খেলা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোঃ আসলাম ফকির। খেলায় ধারাভাস্যকর হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু।
উদ্বোধনী খেলায় মোংলা জুটজোন একাডেমি ট্রাইব্রেকারের মাধ্যমে ৪-৩ গোলে মোল্লাহাট ত্বোহা ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা শেষে জয় ফিসের সত্তাধিকারী বাচ্চু মোড়লের সৌজন্যে ম্যান অবদি ম্যাচ বিজয়ী দলের লিটন গাজীকে পুরস্কার দেয়া হয়। খেলা পরিচালনা করেন মোস্তাহিদুর রহমান মুক্ত, সহযোগি ছিলেন তৈয়বুর রহমান, লাচ্চু মোড়ল ও সুমন। সার্বিক তত্বাবধায়নে ছিলেন মোঃ বিল্লাল মোড়ল। এসময় অসংখ্য ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।


