আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে দলের বিভাগীয় পর্যায়ের সাংগঠনিক সম্পাদকদের দায়িত্বে বদল আনা হয়েছে।
মঙ্গলবার দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে চট্টগ্রাম বিভাগে আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সিলেট বিভাগে আহমদ হোসেন, রংপুর বিভাগে সাখাওয়াত হোসেন শফিক, খুলনা বিভাগে বি. এম মোজাম্মেল হক, ময়মনসিংহ বিভাগে শফিউল আলম চৌধুরী নাদেল, রাজশাহী বিভাগে এস, এম কামাল হোসেন, বরিশাল বিভাগে অ্যাডভোকেট আফজাল হোসেন, ঢাকা বিভাগে মির্জা আজম এমপি বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন।


