ক্রীড়া প্রতিবেদক : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে কার্ডিফের সোফিয়া গার্ডেনে খেলছে ইংল্যান্ড-পাকিস্তান। পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে।
৩০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ১৩৬ রান। ব্যাটিং করছেন বেন স্টোকস ও এউইন মরগান। আউট হয়ে সাজঘরে ফিরেছেন অ্যালেক্স হেলস (১৩), জনি বেয়ারস্টো (৪৩) ও জো রুট (৪৬)। একটি করে উইকেট নিয়েছেন রুম্মান রাইস, হাসান আলী ও শাদাব খান।
১৯৯২ সালের পর প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে নকআউট ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-পাকিস্তান। সেবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের ফাইনাল খেলেছিল দুই দল। ইমরান খানের পাকিস্তান ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল।
আজ দুই দলের একাদশে পরিবর্তন আনা হয়েছে। পাকিস্তানের হয়ে খেলছেন না পেসার মোহাম্মদ আমির। পিঠের মাংশপেশিতে টান পড়ায় (ব্যাক স্পাশম) আমিরকে একাদশের বাইরে রাখা হয়েছে। তার পরিবর্তে দলে এসেছেন রুম্মান রাইস। পাকিস্তান দলে আরেকটি পরিবর্তন এসেছে। লেগ স্পিনার শাদাব খান দলে এসেছেন ফাহিম আশরাফের জায়গায়।
পাকিস্তান দল: আজহার আলী, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, রুম্মান রাইস, শাদাব খান, হাসান আলী, জুনায়েদ খান।
ইংল্যান্ড দলে একটি পরিবর্তন আনা হয়েছে। ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়া ওপেনার জেসন রয়কে বাদ দেয়া হয়েছে। তার পরিবর্তে এসেছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। তবে উইকেটের পিছনে থাকবেন জস বাটলার।
ইংল্যান্ড দল: অ্যালেক্স হেলস, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগান, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, আদীল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, মার্ক উড ও জেক বল।


